চট্টগ্রাম সমিতি কাতারের নগদ অর্থ প্রদান

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কাতার প্রবাসী চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুদু মিয়ার পুত্র মরহুম জাফর কিছুদিন আগে কাতারে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম সমিতি কাতারের প্রতিনিধি দল তার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করে। ২৯ জানুয়ারি বিকেলে মরহুম জাফরের ছেলেমেয়ের হাতে নগদ এ অর্থ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি ইসমাইল মনসুর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল, সহসভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ কাজী ফারুক পেয়ারু প্রমুখ। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পর্যাপ্ত পুলিশ ফোর্স প্রদানের নির্দেশ
পরবর্তী নিবন্ধআমীর খসরুর পক্ষে সনাতনী আইনজীবী পরিষদের গণসংযোগ