চট্টগ্রাম সমিতি ওমানের শীতবস্ত্র বিতরণ

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে গত ২মাস ধরে মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সম্প্রতি রেলস্টেশন, ফুটপাত, হাসপাতাল প্রাঙ্গণ এবং এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে গিয়ে সমিতির নেতারা পৌঁছে দেন শীতের এই উপহার। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাফেজ মোহাম্মদ ইদ্রিস, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলাম, আজীবন সদস্য আবদুল মান্নান প্রমুখ।

সংগঠনের সভাপতি ইয়াসিন চৌধুরী বলেন, প্রবাসে অবস্থান করলেও আমরা সবসময় চেষ্টা করি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, যা আগামীতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারিতেই ইনুর মামলার রায়ের আশা প্রসিকিউশনের
পরবর্তী নিবন্ধগোলপাহাড় কালী মন্দিরে সপ্তশতী চণ্ডীযজ্ঞানুষ্ঠান