চট্টগ্রাম রিজিওনাল হেড হিসেবে হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহর যোগদান

আল আরাফাহ ইসলামী ব্যাংক

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল হেড হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি আগ্রাবাদে যোগদান করেছেন। তিনি একজন কোরআন এ হাফেজ। বিগত রমজানসহ ৪৪ বছর ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন মসজিদে খতমে তারাবির নামাজ ও জুমার নামাজের ইমামতি করে আসছেন। তিনি মাদ্রাসা শিক্ষায় কামিল হাদিসের (এম.এম) সনদ লাভের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাংকিংয়ের ওপর শর্ট কোর্স সম্পন্ন করেন।

পেশাগত জীবনে তিনি ১৯৯৪ সালে এন সি সি ব্যাংক খাতুনগঞ্জ শাখায় সহকারী অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ১৯ বছর এন সি সি ব্যাংকে সুনামের সঙ্গে বৈদেশিক বাণিজ্য, ইনভেস্টমেন্ট, সাধারণ ব্যাংকিং ও শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১২ সালে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে যোগদান করে বিভিন্ন শাখায় সুনামের সঙ্গে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। ব্যাংকে নতুন ব্যবসা আনয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও খেলাপী বিনিয়োগ আদায়ে যথেষ্ট ভূমিকা রাখছেন তিনি। তাছাড়া তিনি বর্তমানে নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান, মা ও শিশু হাসপাতাল, কিডনি ফাউন্ডেশন, ব্যাংকার ক্লাব চট্টগ্রাম, ডায়াবেটিস হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জাপান এ ও টি এসের আজীবন সদস্য ও হাটহাজারী ব্যাংকার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে জরিপ শুরু
পরবর্তী নিবন্ধকাযী আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ওরসে ফ্রি চিকিৎসা ক্যাম্প