চট্টগ্রাম-রাঙামাটি বাস মিনি বাস শ্রমিকদের মাঝে ঈদ বোনাস বিতরণ

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামরাঙামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের ৯ শত শ্রমিককে প্রায় লাখ টাকা ঈদে বোনাস বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ইউনিয়নের রাউজান জলিল নগর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বোনাস বিতরণ করা হয়। ইউনিয়নের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা শ্রমিক নেতা এস এম শফি। অতিথি ছিলেন চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম, সহ সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহসাধারণ সম্পাদক মোহম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক মোহাম্মদ নাঈম উদ্দিন, শামসুল আলম, মোহাম্মদ আবু বক্কর। এসময় আলমগীর, জানে আলম, জসিম উদ্দিন, শফিউল আলম বাচা, মোহাম্মদ মানিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা বেগম
পরবর্তী নিবন্ধআনোয়ারাবাসীর নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি দক্ষিণ জেলা বিএনপির