চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে মশার উপদ্রবে অতিষ্ঠ চট্টগ্রাম নগরবাসী। বেশকিছু দিন ধরে এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। মশার প্রাদুর্ভাব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মশার কয়েল, নানা ব্র্যান্ডের ঔষধ ও ধূপ–ধোঁয়া ব্যবহার করেও মশার হাত থেকে রক্ষা পাচ্ছে না নগরবাসী। চট্টগ্রাম এখন মশার নগরীতে পরিণত হয়েছে। আর এই বিষয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। ডামি ভোটে ক্ষমতায় বসে নির্বিকার ভূমিকায় সরকার। জনগণ বাঁচল না মরল, তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে ওয়াসার নিরাপদ পানি নেই। চারিদিকে হাহাকার ও দীর্ঘশ্বাস চলছে। তাই যাদের সামান্য মশা মারার মুরোদ নেই, তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। ব্যর্থ সরকারকে বলব, এখনই ক্ষমতা ছেড়ে দিন। জোর করে ক্ষমতা দখলে রেখে জনগণকে আর শাস্তি দেবেন না।
তিনি গতকাল বুধবার বিকালে চকবাজার কাপাসগোলা দেরাজ মিয়া লেইনে পবিত্র মাহে রমজান উপলক্ষে চকবাজার ওয়ার্ড বিএনপির সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আজকাল নগরীর নালা নর্দমা ও ভবনের আশপাশের জায়গায় চসিকের কাউকে ওষুধ ছিটাতে দেখা যায় না। মশা নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশন যে পরিমাণ আর্থিক ব্যয় বরাদ্দের কথা বলছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আতঙ্ক তৈরি হয়েছে মশাবাহিত রোগব্যাধি ছড়িয়ে পড়ার।
চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মন্জুর আলম মন্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা শহীদুল ইসলাম চৌধুরী, ডা. এস এম সারোয়ার আলম, সালাউদ্দীন কায়সার লাভু, মো. মহসিন, রমজু মিয়া, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন জিসান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আনাস, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জসিম বাদশা, দপ্তর সম্পাদক মো. সেলিম, অঙ্গ সংগঠনের জাহেদুল হক জাকু, বাবুল, মো. এরশাদ, মো. রবিন, আবদুস সোহবান, বাপ্পী, মো. রাসেল, মো. শহীদ, কামাল উদ্দিন, মো. রাজু, আবদুল গফুর, আলী হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












