চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ফলাফল হস্তান্তর

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৩২ পূর্বাহ্ণ

মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের ২০২২ শিক্ষা বর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নিকট হস্তান্তর করা হয়। গতকাল বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র দপ্তরে সাক্ষাত করে ফলাফল হস্তান্তর করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ–কলেজ পরিদর্শক বিজয় ভৌমিক, উপ–বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব কাল
পরবর্তী নিবন্ধতুরস্কের দুর্গতদের এক মাসের বেতন দিচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট