চট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টার্ফ ওয়ার ফুটসালের সমাপনী

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বোট ক্লাব আয়োজিত সিবিসি টার্ফ ওয়ার ফুটসাল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও ক্লাবের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, স্পোর্টস সাবকমিটির আহ্বায়ক ওমর এফ সিদ্দিকী (আবির) এবং অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড় ও অতিথিবৃন্দ। ফাইনাল ম্যাচে সিবিসি গ্রীণ ১০ গোলে সিবিসি অরেঞ্জ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ক্যাপ্টেন মো. আশরাফুল আলম। ম্যাচ শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনে বিকেএসপি, রংপুর এগিয়ে
পরবর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেটের সেমিতে সানশাইন গ্রামার