চট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টার্ফ ওয়ার ফুটসালের উদ্বোধন

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বোট ক্লাব আয়োজিত সিবিসি টার্ফ ওয়ার ফুটসালের উদ্বোধনী অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি সম্পন্ন হয়েছে। ক্লাবের এক্সঅফিসিও মেম্বার ও বানৌজা ঈসা খানের কমান্ডিং অফিসার কমডোর শেখ শহীদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় ক্লাবের স্পোর্টস সাবকমিটির আহ্বায়ক ওমর এফ. সিদ্দিকী (আবির), ক্যাপ্টেন নাজমুল আলম এবং ক্লাবের সেক্রেটারি কমান্ডার এম সাব্বির হোসেন চৌধুরীসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিবিসি ইয়োলো ২০ গোলে সিবিসি ব্লু এর বিপক্ষে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে সিবিসি গ্রীণ ৩০ গোলে সিবিসি অরেন্সের বিপক্ষে জয়লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধশায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেটে সৃজন গ্রামারের জয়লাভ
পরবর্তী নিবন্ধসরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ ক্রিকেট প্রতিযোগিতা