চট্টগ্রাম বিমানবন্দর এখন অনেক বেশি যাত্রীবান্ধব

সেমিনারে বিমানবন্দর পরিচালক শেখ আব্দুল্লাহ আলমগীর

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী’র আয়োজনে গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসিদের কল্যাণ ও পরিসেবা বিষয়ক এক সেমিনার চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

সেমিনারে প্রধান অতিথি বলেনশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিসেবা সংক্রান্ত বিষয়ে সামপ্রতিক বিভিন্ন উদ্যোগের ফলে বিমান বন্দরে এখন যাত্রীদের বিভিন্ন অভিযোগ অনেকটাই কমে এসেছে। পাশাপাশি অভিযোগ পাওয়া মাত্রই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা। বিমানবন্দরটি এখন যাত্রীবান্ধব। তিনি এ সময় ভাষাগত প্রতিবন্ধকতা, বিমানবন্দরে আগত বিদেশগামি যাত্রিদের জন্য কাউন্সেলিং বা মনস্তাত্ত্বিকসামাজিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ সময় সামপ্রতিক কিছু উদ্যোগের কথা উল্লেখ করেন যেমনতথ্য সহায়তা কেন্দ্র, ফ্রি ওয়াইফাই জোন বর্ধিতকরণ, ফ্রি টেলিফোন বুথ, অসুস্থ যাত্রীদের কল্যাণে ইমার্জেন্সি এ্যাম্বুল্যান্স সার্ভিস, পুরুষ মহিলাদের জন্য পৃথক নামাজ কক্ষের মানোন্নয়ন, ব্রেস্টফিডিং কর্ণার, মিট এন্ড গ্রিট সার্ভিস, হেল্প ডেস্কের মানোন্নয়ন, অনলাইন রেন্ট এ কার সার্ভিস চালুকরণ ইত্যাদি। প্রত্যাশী’র প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি)’র সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন হেলভেটাস বাংলাদেশের এডভোকেসী এক্সপার্ট শামায়লা মাহবুব। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিমান বন্দরে কর্মরত স্টেশন এয়ার ট্রাফিক অফিসার (উপপরিচালক. এটিম) সাধন কুমার মহন্ত, উপপরিচালক (সিএনএস) মোহাম্মদ উল্লাহ এসসিও, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরীন, উপপরিচালক (এনএসআই) আরিফ আহমেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারি পরিচালক মোঃ আতিকুল আলম, বিকেটিটিসি অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, চট্টগ্রাম মহিলা টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী আশরিফা তানজীম, রাউজান টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী শ্যামল বড়ুয়া প্রমূখ। সমাপনীতে আয়োজকদের পক্ষ হতে হেলভেটাস বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর ফাহমিদা ই জান্নাত এবং প্রত্যাশী’র কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোয়ার আখতার সিদ্দিকা। সেমিনারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান বিভিন্ন পরিষেবা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন প্রদান করেন জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এবং প্রত্যাশী সিম্‌স প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন করেন জেলা সমন্বয়কারি রশিদা খাতুন ও প্রজেক্ট অফিসার মোঃ নওশাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির কম্পিউটার ক্লাবের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধচবিতে দক্ষিণ এশিয়ার শরণার্থী সুরক্ষা বিষয়ক সেমিনার