মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতিতে গতকাল চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দোহা থেকে আগত ১টি এরাইভাল এবং মাস্কাটগামী ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ১টি এরাইভাল এবং ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে গতকাল বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি এরাইভাল এবং ৫টি ডিপার্চার ফ্লাইট চলাচল করেছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলির জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে গতকালের ৬টিসহ মোট ২৮৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।













