চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনাল আজ

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:২৮ অপরাহ্ণ

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টিটোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে পাইরেটস অব চিটাগং এবং কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ (সিএসসিএল)। হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে দু’দলের এই ফাইনাল অনুষ্ঠিত হবে সকাল ১১টায়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবীর।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী
পরবর্তী নিবন্ধজোন সেমিফাইনালে আজ চট্টগ্রাম-ফেনি মুখোমুখি