চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ৬ এপ্রিল আসকারাবাদ ডিটি রোডস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সভাপতি মৃনাল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, বিভাগীয় কমিটির সহ–সভাপতি মো. হুমায়ন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ–প্রচার সম্পাদক মো. ইউসুফ। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ–সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন, চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত কার্যকরী সভাপতি কাজী মনির আহমদ নিপু, সহ–সভাপতি মো. নাছের, সহ–সভাপতি মাহবুবুল হক বাবুল, সহ–সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সহ সাধারণ সম্পাদক মো. মিজান, কোষাধ্যক্ষ মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবু ছিদ্দিক, দপ্তর সম্পাদক আহমদ শরীফ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজম, সমাজকল্যাণ সম্পাদক আবদুল মান্নান। অনুষ্ঠানে নব নির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। প্রেস বিজ্ঞপ্তি।












