চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির কর্মকর্তাকর্মচারীদের ঈদ পুনর্মিলনী গত সোমবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধুরী।তিনি সিবিইউএফটিকে একটি অন্যতম সেরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সিবিইউএফটি’র ভিসি প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, সবাই স্ব স্ব দায়িত্ব যথার্থভাবে পালন করলে এই বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ পাবে। ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী এই আয়োজনে ট্রাস্টি বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উপস্থিত ছিলেন সিবিইউএফটি’র ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর প্রধান ও ফ্যাকাল্টি সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধনগরে পৃথক অভিযান, সাজা পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার