চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)তে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ক্লদিং এন্ড ফ্যাশন টেকনোলজির ডিন মোরশেদ মহিউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম। তিনি বলেন, সভ্যতা বিনির্মাণে মাতৃভাষার বহুমুখী অবদান রয়েছে। নিজস্ব কৃষ্টিকালচার সংরক্ষণের সেরা উপাদান ভাষা। সভ্যতার ধারকবাহক হল মাতৃভাষা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। তিনি বলেন, মাতৃভাষার জন্য জীবন দেয়া বিশ্বে একমাত্র জাতি বাঙালি। যেখান থেকে আমাদের নিজস্ব স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরি হয়েছে। সিবিইউএফটি’র রেজিস্ট্রার (ইনচার্জ) সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক, ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার আগে ভাষা শহীদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহে সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে দুই শতাধিক এতিম ও হেফজ শিক্ষার্থী পেল ঈদ উপহার