চট্টগ্রাম-বান্দরবান আজ মুখোমুখি

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে চট্টগ্রাম আজ বান্দরবানের মুখোমুখি হচ্ছে। সকাল ১১ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপ থেকে ২ খেলায় জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বান্দরবান। অন্যদিকে চট্টগ্রাম ২ খেলায় ১ জয় ও ১ ড্রয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপের অন্য দুই দল রাঙামাটি ২ খেলার ১ ড্র ও ১ পরাজয়ে ৩য় এবং খাগড়াছড়ি ২ খেলায় ২ পরাজয়ে ৪র্থ স্থানে রয়েছে। আজ চট্টগ্রামবান্দরবান ও রাঙ্গামাটিখাগড়াছড়ি খেলার উপর নির্ভর করছে কোন দলটি সেমিফাইনালে যাবে। আজকের ম্যাচে চট্টগ্রাম জেলা দল বান্দরবানের সাথে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। এই ম্যাচে চট্টগ্রাম হারলেও সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে থাকবে। তবে সেক্ষেত্রে রাঙ্গামাটির কাছে ন্যুনতম ৩০ গোলে হারতে হবে খাগড়াছড়ি জেলা দলকে।

পূর্ববর্তী নিবন্ধমানবসেবায় অধ্যক্ষ ডা. আবদুল করিম ছিলেন সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধবন্দর সাদা,বাকলিয়া একাদশের জয়লাভ