চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে

পতেঙ্গা-লালদিয়ারচরে গণসংযোগকালে জাপা প্রার্থী আবু তাহের

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের গতকাল বুধবার বিকাল ৪টা থেকে নগরীর পতেঙ্গা থানাধীন পতেঙ্গাকাঠগড়, নাজিরপাড়া, মাইজপাড়া, ফুল চৌধুরী পাড়া ও দক্ষিণ পতেঙ্গা বিমান বন্দর এলাকাসহ লালদিয়ারচর এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের বলেন, চট্টগ্রাম নামেই বাণিজ্যিক রাজধানী, বাণিজ্যিক রাজধানীর দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। পতেঙ্গা সমুদ্র সৈকতের পর্যটনের অপার সম্ভাবনাকে কোন সরকারই কাজে লাগায়নি। গত ৩৫ বছরে দিনদিন এই চট্টগ্রামের ব্যবসাবাণিজ্য সংকুচিত হয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ীদের কল্যাণেব্যবসা বান্ধব কোন উদ্যোগ নেননিকোন সরকার। চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের অর্থনীতির চাকা সচল হলেওবন্দরের দৃশ্যমান তেমন উন্নয়ন হয়নি। বন্দর ঘিরে ব্যবসায়ীদের সুযোগসুবিধা বাড়েনি। এসময় তিনি এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বন্দরপতেঙ্গা আসনে লাঙ্গল জয়ী হলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে। সকল ধরনের সুযোগসুবিধা নিশ্চিত করা হবে। পণ্য খালাস থেকে শুরু করে, রপ্তানি পণ্য জাহাজিকরণ, আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জেটিতে জাহাজ আনা নেওয়া, অফডক থেকে কনটেইনার আনা নেওয়ার বিষয় গুলো সহজীকরণ করা হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, চট্টগ্রাম উওর জেলা জাপা সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, যুব নেতা কায়সার হামিদ মুন্না, জাপা নেতা মোহাম্মদ আরমান, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, আবদুল লতিফ, জাহিদুর ইসলাম জাহিদ, মোহাম্মদ ওসমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১৭ নং ওয়ার্ডে চেয়ার প্রতীকের গণসংযোগ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : এরশাদ উল্লাহ