চট্টগ্রাম বন্দর কলেজে ডেঙ্গু সচেতনতা বিয়য়ক কর্মশালা

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

যুব রেড ক্রিসেন্ট বন্দর কলেজ ইউনিটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি বিষয়ক কর্মশালা সমপ্রতি মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট বন্দর কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আহমদ ইমরানুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মিতালী পালিত। বিশেষ অতিথি ছিলেন বন্দর হসপিটালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানবীর হাসান। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি নিয়ে স্লাইড শো উপস্থাপন করেন মুক্তদলের তৌসিফ রেজোয়ান ও সাথে ছিল মো. মুশতাক লাতফান আবীর। উপস্থিত ছিলেন অধ্যাপক দিলরুবা আকতার, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. বেলাল উদ্দীন, প্রভাষক তৌফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের জাহেদুল হক, ব্যবস্থাপনা বিভাগের তারিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের মো. খাদেম উদ্দিন, অর্থনীতি বিভাগের ফারজানা আকতার প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট দলনেতা মোস্তাহাব চৌধুরী। শেষে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ মিতালী পালিত ও যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আহমদ ইমরানুল আজিজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ
পরবর্তী নিবন্ধরোজভ্যালী লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ