চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১ তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৮ জানুয়ারি, বুধবার অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্মাণাধীন বে টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মাহফুজুর রহমান মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবক এর চীফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রধান শিক্ষিকা পারভিন আক্তার এবং বন্দরপতেঙ্গাবায়োজিদ এর থানা শিক্ষা অফিসার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সুস্থ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং তাদেরকে উৎসাহিত করেন। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সুগঠিত দলের মার্চপাস্ট, মনোজ্ঞ ডিসপ্লে, পিটি, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা এবং যেমন খুশি তেমন সাজো ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। উপস্থিত সকলে জাঁকজমকপূর্ণ এই আয়োজন উপভোগ করেন। সবশেষে বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশতদল ক্লাবের সভা সম্পন্ন
পরবর্তী নিবন্ধকদম মোবারক উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন