চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের অনুশীলন উদ্বোধন

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল লিগে প্রথম বারের মতো অংশগ্রহণকারী চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের অনুশীলন সিজেকেএস প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হয়। অনুশীলন উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সভাপতি মসিউল আলম স্বপন। বক্তব্য রাখেন পরিচালক লায়ন তাহের আহমেদ, নাহিদ মুরাদ মুন্না, ফেরদৌস আহমেদ, নজরুল কবির দীপু, মোশাররফ হোসেন লিটন, কোষাধ্যক্ষ অন্‌জন চক্রবর্তী, পরিচালক শহীদুল্লাহ শাহরিয়ার, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি ও বাফুফের রেফারিজ কমিটির সদস্য আবদুল হান্নান মিরন।

পূর্ববর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে খুলনা ৪৭ রানে অলআউট!
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া