চট্টগ্রাম ফুটবল কোচেস এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের আহ্বায়ক নজরুল ইসলাম লেদু তার সভাপতির বক্তব্যে আগামী ৩০ নভেম্বর অথবা ৮ ডিসেম্বর এসোসিয়েশনের নির্বাচনের সম্ভাব্য তারিখের ঘোষণা দেন। সিজেকেএস কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। সদস্য সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব মাসুদ পারভেজ কায়সার, যুগ্ম আহ্বায়ক এম. এ কাশেম। আলোচনায় অংশ নেন ইবাদুল হক লুলু, আ ন ম নুরুল কুদ্দুস চৌধুরী, মাহবুবুর রহমান, মমিনুল হক খোকন, মামুনুল ইসলাম মামুন, জাহেদ পারভেজ, মীর হোসেন, সাইফুল আলম, আনিসুর রহমান, মো. জালাল মো. বাদশা ও মি. মনি। এ সময় মো. আলী, মো. শামসুদ্দিন, আবু সরোয়ার চৌধুরী, নাজিমুদ্দিন নাজু, সাইদুল ইসলাম বুলবুল, হায়দার কবির প্রিন্স, মো. নাসিরউদ্দিন, মো. ইব্রাহিম ও একরাম আফসার প্রমুখ উপস্থিত ছিলেন।












