চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশনের সভা

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদের এক সভা ও শপথগ্রহণ গত ৩ অক্টোবর নগরীর সল্টগোলা ক্রসিংস্থ এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের ভারপাপ্ত সভাপতি মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম. আকতার হোসেন। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, মো. সেলিম, মো. নজরুল ইসলাম, হাজী মো. লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে এসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এ কে এম আকতার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের নেতৃত্বে নরসিংদীতে স্কুল ব্যাংকিং সম্মেলন
পরবর্তী নিবন্ধমোছলেম উদ্দিন ও নুরুল আলম ছিলেন দলের দু:সময়ে ত্যাগী ও নিবেদিত প্রাণ