চট্টগ্রাম পর্বে টিকিটের মূল্য

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

ঢাকার দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে গড়াচ্ছে বাংলাদেশনিউজিল্যান্ড সিরিজের পরবর্তী অধ্যায়। সমতায় থাকা ওয়ানডে লড়াইয়ের তৃতীয়টির নিষ্পত্তি হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে শুরু হবে টিটোয়েন্টি সিরিজের দুটি ম্যাচও। সব মিলিয়ে সিরিজের বাকি অংশকে ঘিরে চট্টগ্রামেই জমে উঠছে ক্রিকেট উত্তেজনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। চট্টগ্রামের ম্যাচগুলো সামনে রেখে টিকিটের মূল্যও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট কেনা যাবে অনলাইনে www.gobcbticket.com.bd

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম জানানো হয়। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন (পূর্ব) গ্যালারিতে খেলা দেখা যাবে। ওয়েস্টার্ন (পশ্চিম) গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডে বসে খেলা দেখতে লাগবে ৬০০ টাকা। সবচেয়ে বেশি দাম নির্ধারণ করা হয়েছে রুফটপ ও গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য, যেখানে প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির
পরবর্তী নিবন্ধছন্দ-লয়ের টানে সুরদরিয়ায় ভেসেছেন লাকী আখান্দ