চট্টগ্রাম থেকে ফ্লাইট চালাবে ‘কম ভাড়ার’ এয়ারলাইন্স উইজ এয়ার

দুয়েকদিনের মধ্যে চুক্তি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আসছে ‘কম ভাড়ার’ এয়ারলাইন্স উইজ এয়ার। চট্টগ্রাম থেকে আবুধাবি হয়ে ইউরোপ আমেরিকার পথে যাত্রী পরিবহন করবে বিশ্বে কম ভাড়ায় বিমান চালিয়ে বিখ্যাত হওয়া উইজ এয়ার। ২০০৪ সালে অপারেশনে আসা ইউরোপের হাঙ্গেরীভিত্তিক এয়ারলাইন্স প্রতিষ্ঠান উইজ এয়ার পরবর্তীতে ‘উইজ এয়ার আবুধাবি’ নামকরণ করে বিশ্বব্যাপী বিমান পরিচালনা করছে। আগামী দুয়েকদিনের মধ্যে এই ব্যাপারে চুক্তি হতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে।

উইজ এয়ার যাত্রীদের খাবার ও লাগেজ ছাড়া কমদামে টিকেট বিক্রি করে। ফ্লাইটে খাবার খেতে বা চেকইন লাগেজ নিতে হলে যাত্রীকে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে। বাজেট এয়ার হিসেবে পরিচিত উইজ এয়ার চট্টগ্রাম থেকে ফ্লাইট অপারেশন শুরু করলে কম খরচে বিশ্বের নানা দেশে যাতায়াত করার সুযোগ তৈরি হবে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ১৭৯টি এয়ারক্রাফট রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের ট্যাংকারের আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা