এখনও চট্টগ্রামের কাফেলা এজেন্সীরা চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে তাদের চাহিদা মত হজ ফ্লাইট নিয়ে চিন্তিত। হজযাত্রী কল্যাণ পরিষদ বাংলাদেশ বিমানের প্রতি দাবি জানায় যাতে চট্টগ্রাম থেকে চাহিদা মত হজ ফ্লাইট দেয়া হয়। হজযাত্রী কল্যাণ পরিষদের সভায় এই দাবি জানানো হয়। গত ২৭ ফেব্রুয়ারি সিভাসু কনফারেন্স হলে হজযাত্রী কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, পরিষদের সহ–সভাপতি প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন।
ভারপ্রাপ্ত মহাসচিব সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নঈম নিমু, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, ইসমাইল মানিক, নুরুল ইসলাম, মুজিবুল হক সিদ্দিকী, নাজেম উদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট মুহাম্মদ ইলিয়াস, এন এ হেলাল চৌধুরী, খোরশেদ আলম, খতিব মাওলানা আবু তৈয়ব, নুরুল আবছার, কাজী শফিউল আলম, জাহাঙ্গীর হোসেন, কমর উদ্দিন, সাইফুল ইসলাম ভূঁইয়া, আবদুর নুর, মাহমুদুল আলম চৌধুরী, জাকিরুল হাসান। সভায় আগামী ১১ এপ্রিল সকাল ৯ টা থেকে মহানগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতে হজ ও ওমরাহ প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












