চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ।
নিষ্ঠা ফাউন্ডেশনের জেনারেল সেটারি ডা. হাসান মুরাদের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের উপদেষ্টা জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের জেনারেল সটারি মুহাম্মদ খোরশেদুর রহমান, নিষ্ঠা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন আহমদ।
বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। নিষ্ঠা ফাউন্ডেশন সবসময় দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়, লাশ দাফন কাফন, অ্যাম্বুলেন্স সেবাসহ মানবিক কার্মে অবদান রেখে চলেছেন। সমাজের সামর্থ্যবান মানুষদের অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












