চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয়

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৮২ গোলে হারিয়েছে ব্রাজিল দল। শুক্রবার রাতে নগরীর একটি টার্ফে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা ব্রাজিল ও আর্জেন্টিনাএই দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। ব্রাজিল দলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সর্বোচ্চ ছয়টি গোল করেন ডিবিসি টেলিভিশনের রিপোর্টার মুজিবুল হক। দলের হয়ে একটি করে গোল করেন বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ এবং বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাঈমুল ইসলাম। আর্জেন্টিনা দলের হয়ে দুটি গোলই করেন মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন। খেলা শেষে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক ও নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐতিহ্যবাহী ফতেহ আলী মাতব্বর লেইনের নাম পরিবর্তনের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধমেসিকে নিয়ে শাকিরার বার্তা