চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুইদিনব্যাপী ‘সনিক স্কেপস’ কর্মশালা

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘সনিক স্কেপস ২০২৬’ শীর্ষক সাউন্ড ও লাইটিং অপারেটরদের ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সাউন্ড অ্যান্ড লাইটিং অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কণ্ঠশিল্পী ও বাকর গ্রুপের চেয়ারম্যান রিয়াজ ওয়াইজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও কণ্ঠশিল্পী দেলোয়ার মোহাম্মদ, আর প্রোপার্টিজ অ্যান্ড সাউন্ড ইভলিউশনের চেয়ারম্যান রায়হান কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাহমুদ এবং দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে পত্রিকার ডেপুটি এডিটর শামশুল হুদা মিন্টু। তিনি বলেন, ঈদের পর আমাদের পত্রিকার পক্ষ থেকে চট্টগ্রামের সিআরবিতে একটি বড় কনসার্টের আয়োজন করা হবে। অনুষ্ঠানে মরহুম সঙ্গীতশিল্পী পিয়াল রহমানের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দযন্ত্র ও আলোকসজ্জা নিয়ন্ত্রক কল্যাণ সমিতি চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ রাসেল এবং সঞ্চালনায় ছিলেন মো. ইলিয়াছ ইলু। দুই দিনব্যাপী কর্মশালায় সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ অডিও বিশেষজ্ঞ মঈন উদ্দিন রাশেদ, সাউন্ড ইঞ্জিনিয়ার ফাইজ সাগর ও রুবেল বড়ুয়াসহ অভিজ্ঞ প্রশিক্ষকরা আধুনিক সাউন্ড সিস্টেম, মিঙিং কনসোল, লাইভ সাউন্ড সেটআপ ও লাইটিং প্রযুক্তি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী জামায়াতের সাথে ছাত্র নেতৃবৃন্দের মতবিনিময়