চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপপরিচালক ও ইউনিট লেভেল অফিসার মো: জিয়াউল হক। এতে আরও উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, চেয়ারম্যানের একান্ত সচিব মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, যুব প্রধান কৃষ্ণ দাশসহ রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে আহলে বাইত (রা.) মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রাণি সম্পদ সপ্তাহে ঘাসফুলের দ্বিতীয় স্থান অর্জন