চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে গতকাল শনিবার যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা–২০২৪ ও স্বেচ্ছাসেবক সম্মাননা অনুষ্ঠান নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব প্রধান ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারী, কাজী তোফিকুল আজম, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, সাইফুল কাদের বিদ্যুৎ, আশরাফ মাসুদ, এ এস এম ইরফান, এস আই বেলাল, ডা. ইফতেখার, রাজিব দেব, মোহিত দেবনাথ, তন্বী বড়ুয়া, জনি চৌধুরী ও আ ন ম তামজীদসহ সিনিয়র যুব সদস্যবৃন্দ।উক্ত সেবাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানে দল গঠন, প্রশিক্ষণ, রক্তের ব্যাগ সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বছরব্যাপী যে সকল সেবা কার্যক্রম পরিচালনা করা হয় তা রির্পোটে তুলে ধরা হয়। সমপ্রতি জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, পরবর্তীতে চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫টি উপজেলায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম ও সমপ্রতি ফেনী, মীরসরাই ও ফটিকছড়িতে আকস্মিক বন্যায় সেবা কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক এবং সনদ দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে কৃষ্ণ দাশ বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫টি উপজেলা সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে যুব নেতৃত্বের প্রসার ঘটাতে হবে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব সদস্যদের নৈতিক ও মানবিক গুণে গুণান্নিত হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে সর্বদা প্রস্তুত থাকতে হবে স্বেচ্ছাসেবকদের। প্রেস বিজ্ঞপ্তি।












