চট্টগ্রাম জেলা যুব হ্যান্ডবল দলের প্রশিক্ষণ উদ্বোধন

| মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব–১৭ জাতীয় যুব হ্যান্ডবল (পুরুষ) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের প্রশিক্ষণ গতকাল ২২ জানুয়ারি সিজেকেএস মাঠে উদ্বোধন করা হয়। সিজেকেএস সহ সভাপতি ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে এবং হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি মো. হাফিজুর রহমান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি আ.ন.ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস নির্বাহী সদস্য মো. শাহজাহান, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর সাজিব বিকাশ বড়ুয়া (টুটুল), হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, সদস্য হায়দার আলী, সাবেক খেলোয়াড় সোহেল আহমেদ, সানি দত্ত, মো. জাহাঙ্গীর। দলের প্রশিক্ষণের দায়িত্বে আছেন জাতীয় হ্যান্ডবল দলের প্রশিক্ষক নাসির উল্লাহ লাভলু। সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন আরাফাত রহমান ও আরাফাত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদ স্কুল এলামনাই এসো’র স্পোর্টস কার্নিভালে জার্সি ও ট্রফি উন্মোচন আজ
পরবর্তী নিবন্ধবিপিএলে সবার আগে তিন হাজার রান তামিমের