চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভা

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদচট্টগ্রাম জেলার কার্যনির্বাহী কমিটির এক সভা গতকাল বৃহস্পতিবার সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। তিনি বলেন, আসন্ন শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব ও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, বিপুল কান্তি দত্ত, নিবাস দাশ সাগর, সুনীল ঘোষ, বিশ্বজিৎ পালিত, উত্তম শর্মা, কল্লোল সেন, রিমন মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, দীপক তালুকদার, সুরঞ্জন ভট্টাচার্য, প্রবীর পাল, রাজশ্রী মজুমদার, চন্দন মজুমদার, অ্যাডভোকেট পংকজ চৌধুরী, রূপক শীল, প্রণব দাশ, শম্ভুনাথ সরকার, নিউটন সরকার, অমিতাভ দাশ, সুপায়ন সুশীল, পুলক চৌধুরী, লিটন দাশ, রতন চৌধুরী, দিলীপ শীল, স্বরূপ সিংহ, কাজল শীল, রণজিত শীল, অমিত লালা, স্বপন বণিক, রূপন চৌধুরী, অপু বৈদ্য ও দেবরাজ রতন শীল প্রমুখ। সভায় আসন্ন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন, শ্রীমদ্ভগবদ্‌গীতা গীতা পাঠ প্রতিযোগিতা ও কেন্দ্রীয় কর্মসূচি যুব কর্মশালা অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রেনেড হত্যায় নিহতের স্মরণে রেলওয়ে শ্রমিক লীগের মোমবাতি প্রজ্বলন
পরবর্তী নিবন্ধদুই ভিক্ষুককে মালামালসহ দোকান ঘর করে দিয়ে পুনর্বাসন