বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫–২৬ এ অংশগ্রহণ করবে চট্টগ্রাম জেলা দল। এজন্য চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে নিম্মোক্ত খেলোয়াড়দেরকে আজ ১৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের মূল কপি এবং ফটোকপিসহ উপস্থিত হয়ে জেলা ক্রিকেট কোচের নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে। খেলোয়াড়রা হলেন : কফিল উদ্দিন, রাদিয়ান আবদুল্লাহ,ওমর হাসান, এস এম তৌসিফ, আসাদুর রহমান মুনতাসির, রিপন, মো. সাব্বির হোসেন (উইকেট কিপার), সাদিক, ইরফান, রুবেল, সাজিদুল রিফাত, ইসরাত হোসেন সাব্বির, পাটোয়ারী, শহিদ, আরমান, তৌহিদ, হাবিব, ইফরান, তালহা জুবায়ের।










