পবিত্র রমজান মাস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, সঞ্চালনায় ছিলেন সহসাধারণ সম্পাদক মো. ফজলুল বারী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ সমপাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সমপাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সমপাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, কার্যনির্বাহী সদস্য এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান (ডালিয়া), সাজ্জাদ কামরুল হোসেনসহ বহু সংখ্যক সিনিয়র ও জুনিয়র আইনজীবী। প্রেস বিজ্ঞপ্তি।







