চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সকল কর্মকর্তা–কর্মচারীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত সোমবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।
ইফতার মাহফিলে অংশ নেন সমাজসেবক মো. কায়ছার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আমান, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. নুরুল মোমিন, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. বিজন কুমার নাথ, সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক) ডা. অজয় কুমার দাশ, কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মঈনুল আহসান, হাসপাতালের পরিসংখ্যানবিদ মো. শওকত আল–আমিনসহ সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। আত্মশুদ্ধি অর্জন মহিমান্বিত রমজানের উদ্দেশ্য। ঈমান, ঐক্য ও ত্যাগের মাধ্যমে মুসলমানরা যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে পারে–রমজান আমাদের সেই শিক্ষাই দেয়। ইসলামের আদর্শ ও উদ্দেশ্য অনুসরণ করতে পারলে সমাজে ন্যায়–নীতি প্রতিষ্ঠা হবে। হাসপাতালে সকল রোগীকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দিতে টিম জেনারেল হাসপাতালের প্রতি আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।











