বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোয়াজ্জেম হোসেন তাঁর জীবনজুড়ে ব্যবসা ও সমাজে স্থায়ী অবদান রেখেছেন এবং তাঁর নেতৃত্ব, সততা ও উদারতার জন্য গভীর শ্রদ্ধা অর্জন করেছেন।
মরহুম মোয়াাজ্জেম হোসেন ছিলেন প্রয়াত সায়েদুর রহমানের পুত্র। যিনি মীরসরাই ও সীতাকুণ্ড আসনে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি ছিলেন সায়মান হোটেলের প্রতিষ্ঠাতা, একজন স্বনামধন্য শিল্পপতি ও সমাজসেবী।
আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ যোহর মীরসরাই মহাজন হাট কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে দেশের শিল্পাঙ্গণে গভীর শোকর ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি।












