চট্টগ্রাম গ্র্যাভিটি ফিটনেস পিএলসিতে পুমা ব্র্যান্ডের এসআইএস উদ্বোধন

| শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে পুমার অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি পার্টনার ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড, কৌশলগত সমপ্রসারণ এবং ক্রমবর্ধমান গ্রাহক সম্পৃক্ততার মাধ্যমে দেশের রিটেইল ও লাইফস্টাইল খাতে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করে চলেছে। তাদের এঙক্লুসিভ স্টোরগুলোর পাশাপাশি, ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড শপইনশপ (এসআইএস) ফরম্যাটের মাধ্যমে সহজলভ্যতা আরও বাড়িয়েছে। কোম্পানিটি বর্তমানে গুলশান ১এর ইউনিমার্টে “পুমা ব্র্যান্ড” এর একটি এসআইএস পরিচালনা করছে, যা একটি বৈচিত্র্যময় ও উচ্চবিত্ত গ্রাহক গোষ্ঠীকে পরিষেবা প্রদান করে।

সমপ্রসারণ কৌশলের ধারাবাহিকতায়, ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড চট্টগ্রামের স্বনামধন্য গ্র্যাভিটি ফিটনেস পিএলসিতে তাদের দ্বিতীয় “পুমা ব্র্যান্ড” এর এসআইএস গত ৯ এপ্রিল জমকালো আয়োজনে উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফিটনেস ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়া উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রিতে এটি একটি নতুন মাইলফলক, কারণ বিশ্বখ্যাত স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড পুমা ডিবিএল লাইফস্টাইল লিমিটেডের হাত ধরে প্রথমবারের মতো দেশে কোনো জিম প্রাঙ্গণে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করছে।

এই উদ্যোগের মাধ্যমে ফিটনেসপ্রেমীরা এক ছাদের নিচে আন্তর্জাতিক মানের ক্রীড়াসামগ্রী এবং আধুনিক ফিটনেস সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। ডিবিএল লাইফস্টাইল লিমিটেড এবং গ্র্যাভিটি ফিটনেস পিএলসিএর এই যৌথ উদ্যোগ বাংলাদেশের ক্রীড়া ও ফিটনেস অঙ্গনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকলের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে চাই : মেয়র
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দলে জোড়া পরিবর্তন