চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে গঠিত কল্যাণ তহবিল থেকে এসোসিয়েশনের সকল নিয়মিত সদস্যদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মো. শওকত আলীসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে এসোসিয়েশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আর্থিক প্রণোদনার চেক হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি এস এম সাইফুল আলম বলেন, এসোসিয়েশনের সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। তিনি সদস্যদের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রথম দিনে প্রায় ৯০০ জন সদস্য কল্যাণ তহবিল থেকে আর্থিক প্রণোদনার চেক গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমান জনগণের সঙ্গে করা সব অঙ্গীকার পূরণ করার পথে আছেন
পরবর্তী নিবন্ধসোনালী প্রজন্ম ক্লাব দেওয়ান বাজার ওয়ার্ডে দোয়া মাহফিল