চট্টগ্রাম কালচার ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি এহসানুল হক বাশারের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আছিফ, সহ সভাপতি সুলতান মাহমুদ শহিদ, পরিচালক সদস্য ব্যবস্থাপনা মোহাম্মদ মুবিনুল হক খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাখাওয়াত হোছেন লিটন, পরিচালক যোগাযোগ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তি।











