চট্টগ্রাম কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। অস্ত্র মামলায় দশ বছর কারাদন্ডপ্রাপ্ত মো. কালু মিয়া প্রকাশ কালু (৭৮) নামে এই কয়েদির গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

মো. কালু মিয়া আনোয়ারা উপজেলার বারশত দক্ষিণ পাড়ার মাদানীর বাড়ির মোখলেছুর রহমানের ছেলে। এর আগে মো. কালু মিয়া ২০২২ সালের ২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ জানায় কর্ণফুলী থানার অস্ত্র মামলায় দশ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন মো. কালু মিয়া। ২০২২ সালের ১৬ মে থেকে মো. কালু মিয়া কারাগারে ছিলেন। সোমবার বিকেলে কারাগারের ভেতরে মো. কালু মিয়া অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে প্র্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল চার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর সেফ হোমে অবকাঠামো ও সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ঈদের প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়ামে