চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের একগুচ্ছ বাজেট প্রস্তাবনা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

আগামী ২০২৬২০২৭ বাজেট প্রণয়ন উপলক্ষে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনিবআর) চেয়ারম্যানকে একগুচ্ছ বাজেট প্রস্তাবনা দেয়া হয়েছে। চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল স্বাক্ষরিত এক চিঠিতে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এরমধ্যে রয়েছেব্যক্তিগত/কোম্পানী আয়করের উপর অডিট আপত্তির বিপরীতে আপিলাত ট্রাইবুনালে আপিল দায়ের করতে হলে আপত্তিকৃত মোট টাকার উপর ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা করার বিধান রয়েছে এবং উচ্চ আদালতে আপিল দায়ের করার ক্ষেত্রে ২৫ শতাংশ জমা করার বিধান রয়েছে। এমতাবস্থায় উভয়ক্ষেত্রে তা ৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়। ব্যবসায় শৃঙ্খলা, দূনীতি হ্রাস ও কর ফাঁকি রোধে প্রকাশনা ও মোড়কজাত শিল্পের কাঁচামাল (যা দেশে উৎপাদিত হয়না) উন্নতমানের পেপার ও পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের অনুরূপ শুল্ক কর (সিডি) ৫ শতাংশ বা তার ও কম করার প্রস্তাবটি বিবেচনার আবেদন করা হয়।

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বন্ড লাইসেন্সধারী এবং ইপিজেডের ব্যবসায়ীদের অনুরূপ সকল অপরাপর সাধারণ ব্যবসায়ীদের উক্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে অন্তর্ভূক্তকরণ তালিকা হতে অব্যাহতি দেয়ার প্রস্তাবটি বিবেচনার অনুরোধ এবং আয়কর সংক্রান্ত মামলার ক্ষেত্রে আপিল করতে ডিমান্ডের ২৫ শতাংশ জামানত প্রদান করতে হয়, যেটা ভ্যাট এ ১০শতাংশ, বন্ড এ ৫১০ শতাংশ। তাই সর্ব ক্ষেত্রে ৫ শতাংশ জামানত করার আবেদন সুবিবেচনার জন্য অনুরোধ জানানো হয় প্রস্তাবনায়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচাঁন শরীফ