চট্টগ্রাম কলেজে বাস সার্ভিস চালু করা হোক

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ দেশের একটি প্রাচীন এবং স্বনামধন্য বিদ্যাপীঠ। দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা, জ্ঞান, সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে বরাবরই ঈর্ষণীয় ফলাফল অর্জন করার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই প্রথম সারির কলেজটির স্নাতকস্নাতকোত্তরের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে সুনামের সাথে দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত। তবে পরিতাপের বিষয় হলো, এতো প্রসিদ্ধ এবং স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই। ফলস্বরূপ দূরদূরান্তে বসবাসরত শিক্ষার্থীদের কলেজে যাতায়াতের ক্ষেত্রে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। শুধুমাত্র যাতায়াত খরচ যোগাড় করতে হিমশিম খেতে হয় বিধায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী কলেজে এসে ক্লাস করতে পারে না। তাই ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের কলেজগামী করে পড়াশোনার একটি সুন্দর পরিবেশ তৈরি করার নিমিত্তে চট্টগ্রাম কলেজে অতিসত্বর বাস সার্ভিস চালু করা হোক। কলেজ কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছি।

আশিক বিন আলম সোহাগ,

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধমনীন্দ্রভূষণ গুপ্ত : চিত্রশিল্পী
পরবর্তী নিবন্ধপরিবারের শিক্ষাই মানুষের প্রথম শিক্ষা