চট্টগ্রাম কলেজিয়েটসের কার্যকরী পরিষদের সভা

২৫ জুলাই ঈদ পুনর্মিলনী

| মঙ্গলবার , ২৪ জুন, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি, চট্টগ্রাম কলেজিয়েটসের কার্যকরী পরিষদের সভা ২১ জুন স্কুলস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক আজাদী সম্পাদক ও চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি এম এ মালেক। সভায় আগামী ২৫ জুলাই চট্টগ্রাম কলেজিয়েটসের সদস্যদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর উদযাপন ও গ্র্যান্ড রি–ইউনিয়ন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্পাদক মোস্তাক হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ–সভাপতি আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, এরাদত উল্লাহ, ফজলুল হক, ড. মো. নুরুল আমিন, মো. জাকারিয়া, প্রকৌশলী কামরুল ইসলাম, গোলাম মহিউদ্দীন মুকুল, রিয়াজ ইউসুফ পারভেজ, সমর বড়ুয়া, নজরুল ইসলাম, আশীষ বড়ুয়া, মোহাম্মদ শওকত হোসেন, তুহিন কান্তি শীল, দ্বৈপায়ন পাল, তৌহিদুল ইসলাম চৌধুরী, অ্যাড. এহতেশামুল ইসলাম রিশতা প্রমুখ। সভায় আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনী উপলক্ষে মোহাম্মদ জাকারিয়াকে আহবায়ক ও মোহাম্মদ নজরুল ইসলামকে সদস্য সচিব করে উপকমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া সাতগাছিয়া দরবারে আবুল খায়ের সুলতানপুরীর বার্ষিক ওরশ কাল
পরবর্তী নিবন্ধবিএএফ শাহীন কলেজের সাবেক অধ্যক্ষ নাসির উদ্দিনের ইন্তেকাল