চট্টগ্রাম ও ঢাকায় ভূমিকম্প অনুভূত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ও রাজধানী ঢাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গত মঙ্গলবার রাত ৯ টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনূভুত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬২.৭ কিলোমিটার গভীরে। এর আগে একইদিন ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে একবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়ায়।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না
পরবর্তী নিবন্ধনিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী শবে বরাত