চট্টগ্রাম এডিটরস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

আজাদী সম্পাদক প্রধান উপদেষ্টা মনোনীত

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নিবন্ধিত পত্রিকার সম্পাদকদের সংগঠন চট্টগ্রাম এডিটরস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের কলেজিয়েট ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক একুশ পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক পিপলস ভিউ পত্রিকার সম্পাদক, কমনওয়েলথ জানার্লিষ্ট এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা ও পৃষ্টপোষক ওসমান গনি মনসুর, ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, দৈনিক নয়া বাংলা সম্পাদক জিয়া উদ্দিন এম এনায়েত উল্লাহ, দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক আবদুল হাই ও পিপলস ভিউ’র বার্তা সম্পাদক শামসাদ সাত্তার।

চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক মো. জিয়াউল হক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। পরে চট্টগ্রাম এডিটরস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

এ সময় বক্তারা সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং চট্টগ্রামের সাংবাদিক সমাজের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সম্পাদকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক পার্বত্য বাণীর সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলাম।

মাহফিলের ২য় পর্বে সকল সম্পাদকদের উপস্থিতিতে ও সর্বসম্মতিতে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে প্রধান উপদেষ্টা, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরকে উপদেষ্টা ও পৃষ্টপোষক এবং প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে উপদেষ্টা মনোনীত করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সকালের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, ইজতিহাদ পত্রিকার সম্পাদক মো. জসীম উদ্দিন চৌধুরী, দৈনিক বায়েজিদ সম্পাদক মো. হাবিবুর রহমান, দৈনিক চট্টগ্রাম পোস্ট সম্পাদক মোহাম্মদ আইয়ুব, ডেইলি কমার্শিয়াল টাইমস সম্পাদক সুজিত কুমার দাশ, দি ক্রাইম সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, এজাহার সম্পাদক মো. শফিউল আলম, ইস্টার্ণ ট্রেড পত্রিকার সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, আজকের সত্য সংবাদ সম্পাদক মো. হারুন, পূর্ব ধারা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, সময়ের নিউজ সম্পাদক আবু সাহিদ, চট্টলার কন্ঠ সম্পাদক কমল চক্রবর্তী, আন্দরকিল্লা সম্পাদক নুরুল আবচার ও দৈনিক নিউজ চাটগাঁ সম্পাদক হারাধন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন : ভূমি প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধসকল ধর্মের মানুষের জন্য শান্তির দেশ গড়ে তুলব : প্রধানমন্ত্রী