বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নীতি–২০২২ এর ধারা ১৫.১(ক)অনুসারে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করেছে। এই কমিটি চট্টগ্রাম বিভাগের তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়ন,অবকাঠামোর আধুনিকায়ন এবং আঞ্চলিক ক্রিকেটকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম। ৭ সদস্যের কমিটিতে যাঁরা আছেন তাঁরা হলেন : মির্জা সালমান ইস্পাহানি, ফিরোজ আহমেদ,মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, ফজলে রাব্বি খান এবং বদরুল হুদা জেনু। প্রেস বিজ্ঞপ্তি।













