চট্টগ্রাম আইন কলেজে ছাত্রদলের নবীনবরণ

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ ও ছাত্রদলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল নেতা মো. আলী হোসেন রুবেল ও তানভীর আলম।

কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও মো. ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. মান্নান, বুশরা ফাহমি সিঁথি, জিয়াউল হক চৌধুরী, মিজানুর রহমান, রিফাত সুলতানা, শারমিন আক্তার, এন আবছার তন্ময়, মো. শাকিল, মো. রিয়াদ, এ্যানি রানী দে, আমিনুল ইসলাম মান্না, মো. জাহেদ, মো. তৌহিদ, অভি ধর ও মোছাম্মৎ শারমিন আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার কামিল শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা