চট্টগ্রামে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আজাদী অনলাইন | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১টি সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সফিকুল ইসলাম চট্টগ্রামের পটিয়া থানাধীন ভাটিখাইন এলাকার মৃত মোহাম্মদ বদিউর রহমানের ছেলে।

ওসি বলেন, অভিযান চালিয়ে নগরের চাক্তাই এলাকা থেকে সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো: সফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি নানুপুর ও খিরামে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ইউপির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে