নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার দেশ–বিদেশে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে চট্টগ্রামে ‘সাগর–রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ শুরু হয়েছে। গতকাল ৭ জানুয়ারী বিকেলে চান্দগাঁওস্থ ফরচুন স্পোর্টস অ্যারেনায়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন এভারেস্টসহ ৪টি আট হাজারী পর্বত বিজয়ী একমাত্র বাংলাদেশী পর্বতারোহী ডা. বাবর আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল সিভয়েসটুয়েন্টিফোর সম্পাদক জুনায়েদ ইজদানী রবিন, ফরচুন স্পোর্টস অ্যারেনার ডিরেক্টর সাইমুম শাহাদাত, রাইজিংবিডির চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম, গণমাধ্যম কর্মী শুভ্রজিৎ বড়ুয়া, বাইজিদ ইমন, শাহরুখ, রাকিব প্রমুখ। উদ্বোধনী ম্যাচে টিম সাঙ্গু ২–১ গোলে টিম হালদাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে টিম কর্ণফুলী ২–০ গোলে টিম মাতামুহুরীর নিকট পরাজিত হয়। প্রথম দিন আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ পরিচালনা করছেন রেফারি নয়ন এবং রানা। আগামী ১০ জানুয়ারী পর্দা নামবে এই টুর্নামেন্টের।












