চট্টগ্রামে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকাভুক্ত সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ২:৩৭ অপরাহ্ণ

সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকার সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতার (৪১) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

গ্রেপ্তারের বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আকতার আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সদ্য ঘোষিত সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’র তালিকায় আকতারের নাম ৪২ নাম্বারে রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে দেড় মাসেই ওসির ম্যাজিক, জনমনে স্বস্তি