চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় ন্যাশনালিস্ট ভলেন্টিয়ারস ফর বাংলাদেশের ‘জাগরণ ভ্যান’

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় এক ব্যতিক্রমী ও আধুনিক মাত্রা যোগ করেছে সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ন্যাশনালিস্ট ভলেন্টিয়ারস ফর বাংলাদেশ’। সাধারণ ভোটারদের সরাসরি সম্পৃক্ত করতে সংগঠনটি বন্দরনগরীর রাজপথে নামাচ্ছে ডিজিটাল স্ক্রিন ও আধুনিক সুযোগসুবিধা সংবলিত একটি বিশেষ ট্রাক, যার নামকরণ করা হয়েছে ‘জাগরণ ভ্যান’। এই বর্ণাঢ্য রোড শো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম১১ আসনের ধানের শীষ সমর্থিত প্রার্থী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই উদ্যোগের মাধ্যমে প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানোর এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে। ‘জাগরণ ভ্যান’ মূলত একটি ভ্রাম্যমাণ তথ্যকেন্দ্র হিসেবে কাজ করবে। এর বিশাল ডিজিটাল স্ক্রিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, ধানের শীষের উন্নয়ন ও তারেক রহমানের আগামীর রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রামাণ্যচিত্র আকারে তুলে ধরা হবে।

এই প্রচারণার সবচেয়ে আকর্ষণীয় ও ইউনিক দিক হলো এতে যুক্ত থাকা একটি বিশেষ ‘চিঠিবক্স’, অ্যাপস এবং কিউআর কোড। ভোটাররা চাইলে তাদের যেকোনো প্রশ্ন, পরামর্শ কিংবা নাগরিক অভিযোগ লিখে এই চিঠিবক্সে জমা দিতে পারবেন অথবা অ্যাপস এবং কিউআর কোড এর মাধ্যমে জানাতে পারবেন। এই উদ্যোগটির সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনা সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় রয়েছেন নগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহিন হায়াত এবং উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুব সংগঠক ইঞ্জিনিয়ার ফজলে এলাহী মিঠু তালুকদার।মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খাঁন সারাতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ.এম. রাশেদ, হাসান মুরাদ, সাইফুল আলম, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, রাসুদ রানা, মো. জেবিন, জুয়েল, মামুনুল ইসলাম সানি, মো: অনিক, মোঃ আলী, নাজিম উদ্দিন, জি.এম. তারেক, আব্দুল হাশেম, ইঞ্জিনিয়ার শাহিন, নূর হোসেন জিসান, আলী আজম আলভী, কায়েস উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলাইলাতুল বরাত আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাধ্যম
পরবর্তী নিবন্ধগাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের মাহফিল